চশমাওয়ালা স্পষ্ট দৃষ্টি • স্টাইল • আরাম

সর্বশেষ হালনাগাদ ২১ অক্টোবর ২০২৬

শর্তাবলি ও নীতিমালা

চশমাওয়ালা ফ্রেম ও পাওয়ারের চশমা দুটোই দেয়। সাইটে আপাতত শুধু ফ্রেম অর্ডার হয়। পাওয়ার লেন্স চাইলে ফ্রেম অর্ডারের পর Facebook বা Messenger-এ যোগাযোগ করে পাওয়ার আলাদা অর্ডার করতে হয়। এই পেজ সাইট ব্যবহার, অর্ডার, ডেলিভারি, রিটার্ন ও আপনার তথ্য কীভাবে রাখা হয় তা বলে। অর্ডার করলে বা অ্যাকাউন্ট খুললে আপনি এই শর্ত মেনে নিচ্ছেন।

চশমাওয়ালার Facebook

ব্যবহারের শর্ত

  • সাইটটি চশমার ফ্রেম দেখতে, কার্টে রাখতে এবং ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে।
  • পাওয়ার লেন্স আমরা দিই, তবে সাইটের অর্ডারে পাওয়ার যুক্ত নয়। ফ্রেম অর্ডার করার পর চশমাওয়ালার Facebook বা Messenger-এ অর্ডার নম্বর দিয়ে পাওয়ার আলাদা অর্ডার করতে হবে। সাইটের দামে পাওয়ার অন্তর্ভুক্ত নয়।
  • ফ্রেমের ছবি ও বর্ণনা দেখে অর্ডার করুন। রঙ স্ক্রিনভেদে সামান্য আলাদা দেখাতে পারে।
  • দাম, স্টক ও ডেলিভারি চার্জ সার্ভারে হিসাব হয়। পেজে দেখা দাম অর্ডার লক হওয়ার সময়ের দাম।
  • এক ফ্রেম একসাথে সর্বোচ্চ 5টি অর্ডার করা যায়।
  • সাইটের লেখা, ছবি ও লোগো চশমাওয়ালার। অনুমতি ছাড়া কপি করা যাবে না।

অর্ডার ও পেমেন্ট

  • পেমেন্ট শুধু ক্যাশ অন ডেলিভারি। অনলাইনে টাকা কাটা হয় না।
  • অর্ডারে নাম, মোবাইল নম্বর, এলাকা ও বিস্তারিত ঠিকানা বাধ্যতামূলক।
  • মোবাইল নম্বর বাংলাদেশি ০১ দিয়ে শুরু হওয়া নম্বর হতে হবে।
  • স্টক না থাকলে অর্ডার হবে না। অর্ডার হলে সেই সংখ্যা স্টক থেকে কমে।
  • অর্ডার নম্বর CW দিয়ে শুরু। স্ট্যাটাস পেন্ডিং, কনফার্মড, ডেলিভার্ড, রিটার্নড বা বাতিল হতে পারে।
  • স্ট্যাটাস শুধু চশমাওয়ালা বদলাতে পারে। কাস্টমার দেখতে পারবেন।
  • একবার ডেলিভার্ড হলে অর্ডার শেষ। সেই স্ট্যাটাস আর বদলায় না।

ডেলিভারি

  • ডেলিভারি ঢাকার ভিতরে ও ঢাকার বাইরে আলাদা। চার্জ ফ্রেমের পেজে লেখা থাকে।
  • চার্জ অর্ডার কনফার্মের সময় সার্ভারে আবার হিসাব হয়।
  • ঠিকানা অসম্পূর্ণ বা ভুল হলে ডেলিভারি দেরি বা বাতিল হতে পারে।
  • ফ্রেম হাতে পাওয়ার সময় মিলিয়ে দেখে তারপর ফ্রেমের দাম দিন। ডেলিভারি চার্জ ডেলিভারির জন্য, ফ্রেম না নিলেও সেই চার্জ দিতে হবে।

রিটার্ন ও বাতিল

  • ডেলিভারির সময় ফ্রেম না নিলে বা পরে রিটার্ন করলে ফ্রেমের দাম দিতে হবে না। ক্যাশ অন ডেলিভারির ডেলিভারি চার্জ তখনও দিতে হবে।
  • পেন্ডিং বা কনফার্মড অর্ডার চশমাওয়ালা বাতিল করতে পারে। বাতিল হলে স্টক ফেরত যায় না স্বয়ংক্রিয়ভাবে; স্টক অ্যাডমিন আপডেট করে।
  • ডেলিভারির পর রিটার্ন শুধু তখন, যখন চশমাওয়ালা অর্ডারটি রিটার্নড করে। ক্ষতিগ্রস্ত বা ভুল ফ্রেম হলে অর্ডার নম্বর দিয়ে জানান।
  • সাইটের অর্ডারে শুধু ফ্রেম থাকে। পাওয়ার না মেলার কারণে এই ফ্রেম অর্ডার রিটার্ন হয় না। পাওয়ার আলাদা Facebook বা Messenger অর্ডার।

অ্যাকাউন্ট

  • নতুন নম্বরে প্রথম অর্ডারে অ্যাকাউন্ট তৈরি হয়। পাসওয়ার্ড ইনভয়েসে একবার দেখায় এবং অ্যাকাউন্ট পেজে থাকে।
  • একই নম্বরে আবার অর্ডার করলে আগের অ্যাকাউন্টে ঢুকে অর্ডার হয় এবং আগের পাসওয়ার্ড আবার দেখায়।
  • পাসওয়ার্ড নিজের কাছে রাখুন। ভুলে গেলে চশমাওয়ালার Facebook পেজে যোগাযোগ করুন। অন্যের নম্বরে অর্ডার করবেন না।
  • অ্যাডমিন অ্যাকাউন্ট দিয়ে দোকানের অর্ডার করা যায় না।

গোপনীয়তা

  • আমরা নাম, মোবাইল নম্বর, ঠিকানা, অর্ডার ও পাসওয়ার্ড রাখি, যাতে অর্ডার পৌঁছানো ও অ্যাকাউন্টে ঢোকা যায়।
  • পাসওয়ার্ড লুকানো অবস্থায় সংরক্ষিত থাকে, যাতে আপনি পরে দেখতে পারেন।
  • এই তথ্য বিক্রি করা হয় না। ডেলিভারি ও অর্ডার চালাতে যতটুকু দরকার, ততটুকুই ব্যবহার হয়।
  • ইনভয়েস আপনার অর্ডার থেকে তৈরি। আপনি ও চশমাওয়ালা সেটি দেখতে ও ডাউনলোড করতে পারেন।